
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা রিয়াদ মিয়া (২৩) নামের কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনেকেই দাবি করছেন এ যুবককে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামের যুবকের নিজ বাড়ির টয়লেটের মেঝেতে গলায় রশি বাঁধা অবস্থায় পড়ে থাকা ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রিয়াদ মিয়া কঞ্চিপাড়া গ্রামের রহমত আলীর ছেলে এবং কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার এক বালু ব্যবসায়ীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়াদের। গতরাতে রিয়াদ ওই এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হন। পরে স্থানীয়দের খবরে সকালে তার নিজের বাড়ির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
যুবকের বড় ভাই রিপন দাবি করেন, সকালে বাড়ির টয়লেটে রিয়াদকে গলায় রশি বাধা অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান তিনি। পরে রশি কেটে মৃত অবস্থায় নামানো হয়। তার ধারণা, গতকাল মার খেয়ে এসে রাগ-ক্ষোভে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে ফুলছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর মূল সহস্য উদঘাটন চেষ্টা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :