
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতা এনামূল হক ভিকির নির্দেশে লোহার ড্রেজার পাইপ চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ড্রেজার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন।
লোহার ড্রেজার পাইপ চুরির ঘটনায় আশেপাশে বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিও ফুটেজে দেখা যায় একটি ট্রাক ভর্তি লোহার ড্রেজার পাইপ নিয়ে যায়।
জানা গেছে, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার জাতীয় পার্টির নেতা আজিজুল হক আজিজ ও বন্দর থানা আওয়ামীলীগ নেতা আবেদ মিয়ার বেকারীর পিছন থেকে এই চুরির ঘটনা ঘটেছে।
এসময় ১২ ইঞ্চি সাইজের প্রায় ৫০ থেকে ৬০টি লোহার ড্রেজার পাইপ নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
লোহার ড্রেজার পাইপ চুরির ঘটনায় প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানায়, সেদিন রাতে রাস্তায় হাটাহাটি করার সময় এলাকার এক বড় ভাই সে বললো এনায়েত নগর এলাকায় একটি ট্রাক, ট্রাকের উপর ড্রেজার পাইপ। আমি গিয়ে দেখি একটি ট্রাকের উপরে অনেক গুলো ড্রেজার পাইপ তুলেছে, আর একটি জমি ছিল কদম তলা বলে সেখানে আরো অনেক পাইপ রয়েছিল। তাহলে বুঝা গেছে তিন চার টা ট্রাক আছে, তখন আমি বাধা দেয়ার পর ৭ থেকে ৮জন লোক চলে গেছে। এলাকার ছোট ভাই তানভীর বললো পাইপ গুলো নিতেছি ভিকি ভাইয়ের আন্ডারে আছে, তারা আওয়ামীলীগ আমলে এক জনের বাড়িতে জিম্মায় ছিল। এখন আমরা খেয়ে ফেলমু। আমি চলে আসার পর এক ট্রাক পাইপ যেহেতু নিয়েছি বাকী আরও দুই ট্রাক আসেনি চলে যায়।
পরের দিন সকালে তাদের কাছ থেকে শুনলাম এক ট্রাক থেকে পুলিশ আটকিয়ে ৩৫ হাজার টাকা খাইছে। তারপরও দুই টা ট্রাক আসার কথা, যে পাইপ গুলো জমিতে পড়েছিল ৩০ পাইপ আর নেয় নাই।
এ বিষয়ে বিএনপি নেতা ভিকি জানান, আমি এলাকার কোন খবর রাখি না, চুরির ঘটনা আমি কিছু জানি না।
আপনার মতামত লিখুন :