
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক আমার সাবেক সহকর্মী অরুণ কুমার দে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
বার্ধক্যজনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর নগরীর গলাচিপায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ দুই নাতি ও এক নাতনি এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :