ফতুল্লায় যৌথবাহিনীর অভিযান : ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ২:০১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় যৌথবাহিনীর অভিযান : ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ জয় মিয়া (২৫) ও মিঠু সরদার (৩৫) নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয় মিয়া দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। অপরজন মিঠু সরদার ভোলাইল শান্তিনগর এলাকার মৃত হাসান সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
তিনি আরও জানান, এ চক্রের গডফাদার ও সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।