ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইট বোঝাই বাল্কহেড তলিয়ে গেছে


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইট বোঝাই বাল্কহেড তলিয়ে গেছে

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইট বহনকারী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টারদিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নদী তীরের অদূরে একটি ইটবাহী বাল্কহেড ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। এ সময় বাল্কহেডে থাকা দিনমজুর ও চালক পানিতে ঝাঁপিয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাবিকুজ্জামান বলেন, “ঘটনার কথা শুনেছি এবং একটি ভিডিও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জেনে পরে জানানো যাবে।”