আড়াইহাজারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আড়াইহাজারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকায় আড়াইহাজার-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অস্টেলিইয়া বাংলাদেশ (ওয়াস বাংলা) লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
পরে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে নিজ নিজ বাসায় ফিরে যান।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।