সোনারগাঁয়ে টাকা বিলানোর সময় জনতার হাতে আটক জামায়াত নেতা আসাদুজ্জামান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে টাকা বিলানোর সময় জনতার হাতে আটক জামায়াত নেতা আসাদুজ্জামান

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোট কেনার অভিযোগে আসাদুজ্জামান (৫৫) নামে এক জামায়াত কর্মীকে ২০ হাজার টাকাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।

আটককৃত আসাদুজ্জামান (৫৫) দড়িকান্দি উত্তর জাইদেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, সনমান্দি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নাছিরউদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কেনার সময় হাতেনাতে আসাদুজ্জামানকে আটক করা হয়।