ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনগঞ্জে সাত কিলোমিটার যানজট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৪:০২ অপরাহ্ন / ১০০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনগঞ্জে সাত কিলোমিটার যানজট

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
যানবাহনের বাড়তি চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে যানবাহন একই স্থানে আটকে রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর হতে এ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে মদনপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে যাত্রী এবং পরিবহণ চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পেয়ার আলী নামের এক যাত্রী জানান, গাড়িতে উঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনেই প্রায় ৫০ মিনিট ধরে আছি। মাত্র দেড় ঘন্টার পথে যানজটের কারণে কয় ঘণ্টা লাগবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
আঞ্চলিক বাসের দুজন চালক জানান, সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে অবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি পারাপারে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।