ভাষা শহীদদের প্রতি নাসিকের শ্রদ্ধা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন / ১০০০
ভাষা শহীদদের প্রতি নাসিকের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় চাষাঢ়া শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আমল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী, সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের, রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হান্নান মিয়া প্রমুখ।