
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চাষাঢ়া শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। হাতে ফুল, ব্যানার ও কালো ব্যাজ পরে নানা বয়সী মানুষ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :