
ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে র্যাব-১১ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী কনজুমার ফুড কোম্পানি লিমিটেড-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল শিশু খাদ্য উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং ভোক্তা অধিকার অধিদপ্তর-এর সহকারী পরিচালক রঞ্জন বণিক।
র্যাব-১১ জানায়, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে
আপনার মতামত লিখুন :