ফতুল্লায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় হারুন অর রশিদ হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন— ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (২৫), আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২৬), এবং শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৯)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় বকুল মিয়ার পাথর কারখানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হারুন অর রশিদকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত এ রায়

দেন।