রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে ৩ নারীকে নির্যাতন: কেটে দেওয়া হয় মাথার চুল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে ৩ নারীকে নির্যাতন: কেটে দেওয়া হয় মাথার চুল

রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে ৩ নারীকে নির্যাতন: কেটে দেওয়া হয় মাথার চুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ী থেকে স্বর্নের চেইন চুরির চেষ্টাকালে ৩ নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় তাদেরকে দড়ি দিয়ে বেধে নির্যাতন করা হয়। এমনকি কেচি দিয়ে কেটে ফেলা হয় তাদের মাথার চুল। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ ৩ নারীকে পুলিশের হেফাজতে নেয় ।

সোমবার সকালে রূপগঞ্জের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা, কুমিল্লার মুরাদ নগর থানাধীন জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানাধীন দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার, বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সকালে ডহরগাও এলাকার সেলিম মিয়া বাড়ীতে ৩ জন নারী প্রবেশ করে স্বর্নের চেইন চুরি করতে গিয়ে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে আটককৃতদের দড়ি দিয়ে বেধে মারধোর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেচি দিয় কেটে ফেলে যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল থেকে আটক ৩ নারীকে তাদের হেফাজতে নেন।

তিনি আরো বলেন, চুরি করার অপরাধে আইনগতভা্ে শাস্তি দেবার বিধান আছে। তবে সেটা নিজ হাতে দিতে পারবে না। এমনকি বেধে মারধোর ও মাথার চুল কেটে ফেলা সেটা আইনগতভাবে দন্ডনীয় অপরাধ। আমরা ৩ জন নারীকে পুলিশের হেফাজতে নিয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।