সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে স্থানীয় জনতা।

 

রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। এতে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে