সিঙ্গাপুরে যাচ্ছেন চিকিৎসার জন্য সাবেক কাউন্সিলর ঝন্টু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন / ১০০০
সিঙ্গাপুরে যাচ্ছেন চিকিৎসার জন্য সাবেক কাউন্সিলর ঝন্টু

নারায়ণগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

তার ছেলে শাহাদাত হোসেন বাবু জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তারা রওনা দেবেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ পৌরসভা ও সিটি কর্পোরেশনে টানা প্রায় ৩৬ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ৭০ বছর বয়সী এই সাবেক জনপ্রতিনিধি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং ঢাকায় তার মেয়ের বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ঝন্টুর ভাগিনা মিশু সরকার জানান, প্রায় এক মাস ধরে নানা শারীরিক সমস্যায় শয্যাশায়ী রয়েছেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে সিঙ্গাপুরে চিকিৎসা সফল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।