
আড়াইহাজারে ২৭৩ বোতল স্কাফসহ নারী মাদক ব্যবসায়ী আটকআড়াইহাজারে ২৭৩ বোতল স্কাফসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২৭৩ বোতল স্কাফসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাল্লা এলাকার একটি বসতঘর থেকে ২৭৩ বোতল স্কাফসহ নাজমুন নাহার (৩১) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মজিবুর রহমানের মেয়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নারী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় পরিবহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।
র্যাব জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :