সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, ৯০০ লিটার জ্বালানি উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৪:০০ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, ৯০০ লিটার জ্বালানি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, ৯০০ লিটার জ্বালানি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, আমরা অভিযান পরিচালনা করে ৯০০ লিটার অকটেন এবং ডিজেল উদ্ধার করি। ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।