বন্দরে পৃথক মামলায় দুই ইটভাটাকে জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন / ১০০০
বন্দরে পৃথক মামলায় দুই ইটভাটাকে জরিমানা

বন্দর উপজেলায় পৃথক মামলায় দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

 

বুধবার (১ এপ্রিল) উপজেলার কেওডালা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মো. রায়হান কবিরের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, ইটভাটায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ‘মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস’ এবং ‘মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফ্যাকচাস’ নামক পৃথক ২টি মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান হয়