ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় বাদশা গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১১:০০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় বাদশা গ্রেপ্তার

ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় বাদশা গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি আবুল কাশেম বাদশাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ফতুল্লার চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ নভেম্বর রাতে রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যরা মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩৬ নম্বর আসামি ছিলেন আবুল কাশেম বাদশা।