সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

সিদ্ধিরগঞ্জে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে পুলিশ হেরোইন ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। একই সময়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরো চার আসামিকেও আটক করা হয়েছে।

 

শনিবার (৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে লাল চাঁন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একই রাতে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আরো চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

তারা হলেন মো. গোফরান সিদ্দিকী, পারভেজ, রোজিনা বেগম ও আশিক শেখ ওরফে আসলাম।

 

ওসি আব্দুল বারিক বলেন, “অপরাধমুক্ত সমাজ গড়তে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।