ডেঙ্গু সচেতনতায় জনগনের সহযোগিতা কামনা করেছেন খোরশেদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন / ১০০০
ডেঙ্গু সচেতনতায় জনগনের সহযোগিতা কামনা করেছেন খোরশেদ

ডেঙ্গু সচেতনতায় জনগনের সহযোগিতা কামনা করেছেন খোরশেদ

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান-এর দিক নির্দেশনা ও পরামর্শক্রমে ১৩ নং ওয়ার্ডের জামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচির আওতায় এলাকার সড়ক, নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ জোর দেওয়া হয়।
এছাড়াও, কাউন্সিলর খোরশেদ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর মাঝে পরামর্শ প্রদান করে বলেন আসন্ন বর্ষা মৌসুম উপলক্ষে বিশেষ করে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, ফুলের টব, টায়ার, পানির ট্যাংক ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন এই কার্যক্রম ধারাবাহিক ভাবে ১৩নং ওয়ার্ডে প্রতিটি মহল্লায় পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।