
কালিরবাজারের ব্যবসায়ীদের সঙ্গে সাবেক কাউন্সিলর খোরশেদের বৈশাখী শুভেচ্ছা বিনিময়
বাংলা নববর্ষের ২য় দিন বৈশাখী হালখাতা উপলক্ষে নারায়ণগঞ্জের কালিরবাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও সাবেক নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি কালিরবাজারের স্বর্ণ, সুতা, কাপড়, রং ও মনোহারী ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মালিক ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এদিকে ব্যবসায়ীরাও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :