রূপগঞ্জে হাম রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে হাম রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন

রূপগঞ্জে হাম রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

 

সোমবার (২০ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এই কর্মসূচিকে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

সপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।