
পরীক্ষা নকল মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের সচেতনতা মূলক প্রচারণা
নারায়ণগঞ্জ বন্দরে এসএসসি পরীক্ষা নকল মুক্ত করতে সচেতনতা মূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ” “সুশিক্ষায় গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্যে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের সচেতন করতে কেন্দ্রগুলোতে বিভিন্ন নির্দেশনা মূলক প্রচারপত্র সাঁটানো হয়েছে।এছাড়া নানা রকম প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা তৈরিতে কাজ করছেন সংশ্লিষ্টরা।
বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী “সুশিক্ষায় গড়ি দেশ,সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা নকল মুক্ত এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার জানান, আগামীকাল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা সম্পুর্ন নকল মুক্ত করতে এবং পরীক্ষার হলের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বন্দরের ৫ টি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।একইসাথে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন ব্যাক্তিদের জন্য কেন্দ্রে কঠোর বিধি নিষেধ রয়েছে।পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, পরীক্ষা অনুষ্ঠানে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নুন্যতম অনিয়ম অসঙ্গতি প্রমানিত হলে কোন ছাড় নয়।
আপনার মতামত লিখুন :