অনলাইনে প্রতারণা : বন্দর থেকে ৪ প্রতারক গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৬, ২:৫২ অপরাহ্ন / ১০০০
অনলাইনে প্রতারণা : বন্দর থেকে ৪ প্রতারক গ্রেপ্তার

অনলাইনে প্রতারণা : বন্দর থেকে ৪ প্রতারক গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ অনলাইন শপিংয়ের নামে প্রতারণার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং নগদ ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

বন্দর থানার এসআই মো. আল আমিনের নেতৃত্বে একটি দল বৃহস্প‌তিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থানার ডি ব্লকের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে চার প্রতারককে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মো. মিজান (২০), মো. বাইজিদ বিশ্বাস (১৯) ও মো. জুয়েল শেখ (২১)। তাদের সবার বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায়।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী মোসা. জাকিয়া (৩১) অনলাইনে বিজ্ঞাপন দেখে গত ১২ এপ্রিল “Colour Brand BD” নামে একটি ফেসবুক পেজ থেকে পোশাকের অর্ডার দেন। পরে তিনি ৫১ হাজার ৬৩০ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা করে আদালতে পাঠানো হয়েছে।