
রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে শনিবার (২৫ এপ্রিল ) রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল এক ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি রিফাত (২৪), পিতা মোবারক ভূইয়া, দক্ষিণবাগ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল (রেজি. নং ঢাকা মেট্রো-ল-৫৯৯৩২৬) উদ্ধার করে জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :