সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ ওয়ান শুটারগান উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ ওয়ান শুটারগান উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ ওয়ান শুটারগান উদ্ধার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পাশে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-১১।

 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর সেতুর পশ্চিম পাশে বালুরগদি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেতুর পিলারের নিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১-এর একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সন্দেহজনক ওই ব্যাগের তথ্য পায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো জব্দতালিকা তৈরি করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা অস্ত্রগুলো সেখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।