ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৩:০১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে ফতুল্লা মডেল থানাধীন চানমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফতুল্লা থানার জেলা পরিষদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহেদ (২৬) ও একই এলাকার বিল্লালের ছেলে বিপ্লব (২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল চানমারি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রির প্রস্তুতিকালে শাহেদ ও বিপ্লবকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।