
হকার, কিশোর গ্যাং ও মাদক নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা : এমপি আবুল কালাম
জাতীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, হকার, কিশোর গ্যাং ও মাদক নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা। এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিকদের জনপ্রতিনিধিদের সঙ্গে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে শহরের উন্নয়নের নামে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে সুবিধাবাদী কিছু মানুষ।
তিনি আরও বলেন আমরা এতোদিন প্রতিবাদ করতে পারি নাই। বর্তমানে দেশের গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র আড়াই মাস। জনগণের প্রত্যাশাঅনুযায়ী কাজ করতে দীর্ঘ সময় প্রয়োজন। আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবো। তিনি সাংবাদিকদের সত্য খবর প্রকাশ করার আহবান জানিয়ে বলেন আমাদের ভুল থাকলে যেমন লিখবেন কিন্তু ভালো কাজের প্রশংসা করেন যাতে আমরা কাজ করতে উৎসাহ পাই।
এডভোকেট আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কে আরও সক্রিয় ও তৎপরতা বাড়াতে হবে। তিনি বলেন আমাদের নিজ নিজ অবস্থন থেকে শহরের উন্নয়নের জন্য কাজ করতে হবে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন,আবদুস সালাম ও প্রণব কৃঞ্চ রায় এবং এমপি এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা প্রমুখ।
মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডঃ ফজলুল হক রুমন রেজা ও সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, এড. মনির হোসেন, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো: সাইফুল ইসলাম সায়েম। সভা শেষে সংসদ সদস্য এডভোকেট আবুল কালামকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :