ফতুল্লায় ৮ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী আতিক গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ৮ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী আতিক গ্রেফতার

ফতুল্লায় ৮ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী আতিক গ্রেফতার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক বিশেষ অভিযানে আট মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আতিকুর রহমান (৪৫) গ্রেপ্তার হয়েছেন।

 

গ্রেপ্তারকৃত মো. আতিকুর রহমান (৪৫) ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিবু মার্কেট (নামাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

 

রোববার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলমের দিক-নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্বে ছিলেন:এসআই মো. মিলন ফকির,এএসআই মো. আব্দুল হামিদ খান,এএসআই মোজাম্মেল হক।

 

পুলিশ জানায়, আতিকুর রহমানের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন। সাজা এড়াতে এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার ঠেকাতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলম জানান,

 

অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।