বন্দরে তুলার গোডাউনে অগ্নিকান্ড : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে তুলার গোডাউনে অগ্নিকান্ড : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকান্ড : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের (বন্দর থানার) চাঁপাতলীতে বিসমিল্লাহ টেক্সটাইল নামক একটি প্রতিষ্ঠানের তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় বিসমিল্লাহ টেক্সটাইল এর মালিক আহসান হাবিব (জামাল) সাংবাদিকদেরকে জানান, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে হঠাৎ আগুন ধরে যায়, শ্রমিকরা তখন কারখানায় কাজ করছিলো, তারা কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে আমার কারখানার ৪টি মূল্যবান মেশিনারিজ, তুলা ও স্থাপনা পুড়ে গিয়ে আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে’।

এ ঘটনায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গির আলম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়’।