সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সওজ এর অবৈধ দখল উচ্ছেদ

Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সওজ এর অবৈধ দখল উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সওজ এর অবৈধ দখল উচ্ছেদ

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সওজ কর্তৃপক্ষ।

এ সময় ঈদকে সামনে রেখে দোকানে মালামাল থাকায় হকারদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্ছেদের জন্য ২৪ ঘণ্টার সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ র‍্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।