বন্দরে জুয়েল হত্যা মামলার আসামি তানজিদ গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে জুয়েল হত্যা মামলার আসামি তানজিদ গ্রেফতার

বন্দরে জুয়েল হত্যা মামলার আসামি তানজিদ গ্রেফতার

 

বন্দরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে ২ সন্তানের জনক জুয়েল (৪৩)কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সোহেল রানা বাদী হয়ে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে ৯ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৩(৫)২৬ ধারা- ১৪৪/.৪৪৭/ ৪৪৮/ ৪২৭/ ৩০২/ ১০৯/.৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা দায়েরের পর পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাকান্দা এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে তানজিদ (২০) নামে আরো এক হত্যাকারিকে গ্রেপ্তার করেছে। ধৃত হত্যাকারি তানজিদ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার আতিকুজ্জামান ওরফে আশিক মিয়ার ছেলে। ধৃতকে শুক্রবার (২২ মে) দুপুরে উল্লেখিত মামলায় ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

 

হত্যা মামলার আসামীরা হলো, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে সিমান্ত (২৪) একই এলাকার নাদিম মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (২৩) একই এলাকার গুন্ডা খোকন (৩৮) একই এলাকার ইসমাঈল মিয়ার ছেলে ইশাত (২৩) ও একই এলাকার ইনসান (২৪) একই থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার মোশারফ মিয়ার ছেলে ফাহিম (২২) একই এলাকার মৃত রফিক মিয়ার ছেলে আশিক (২৪) ও তাওলাদ মিয়ার ২ ছেলে টিটু (৩৫) ও আল আমিন (৪২)। হত্যাকান্ডের পর থেকে ঘাতকরা গ্রেপ্তার এড়ানোর জন্য গাডাকা দেয়।

 

মামলার বাদী সূত্রে জানা গেছে, নিহত জুয়েল একজন ব্যবসায়ী। আমার ভাইয়ের সাথে একই এলাকার তাওলাদ মিয়ার ২ ছেলে মামলার ৮নং আসামী টিটু ও তার বড় ভাই আল আমিনের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। হত্যাকান্ডের ঘটনার কিছু দিন পূর্বে ৮নং বিবাদী টিটু ও ৯নং বিবাদী আল আমিনসহ অন্যান্য আসামীগন আমার ছোট ভাইকে মারধর করার হুমকি দামকি প্রদর্শনসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এর ধারাবাহিকতা গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আমার ছোট ভাই জুয়েলকে বাসা থেকে ডেকে নিয়ে শীতলক্ষ্যা নদীর সেলিম মোল্লার জমিতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।