বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন / ১০০০
বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার 

বন্দরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দরে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ চোর ও ছিনতাইকারী সন্দেহে আরও তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার ২নং মাধবপাশা এলাকার আবু তাহের মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি সাইদুল ইসলাম রবিন (২৮), নীলফামারী জেলার ডিমলা থানার রিপুজীপাড়া এলাকার মৃত সানু মিয়ার ছেলে রাসেল (২৯), একই থানার মুছাডাঙ্গা এলাকার মামেরুল মিয়ার ছেলে সবুজ (২৪) এবং একই এলাকার হাশেম মিয়ার ছেলে রবিউল (২৮)।

 

পুলিশ জানায়, গত শনিবার (২৩ মে) রাতে বন্দর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এর মধ্যে সাইদুল ইসলাম রবিনকে আদালতের ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপর তিন যুবককে গভীর রাতে সন্দেহজনকভাবে রাস্তায় ঘোরাফেরা করার সময় আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৫৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়।

 

রোববার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।