সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) দিবাগত রাত সোয়া ১ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দশতলা ভবনের সামনে অভিযান চালানো হয়।

 

এসময় রিফাত হোসেন রতন (৩২) ও মো. সাজ্জাদুর রহমানকে (২৭) আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত রিফাত হোসেন রতনের বাড়ি কুমিল্লার মুরাদনগরে এবং বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বসবাস করতেন। অপর আসামি সাজ্জাদুর রহমানের স্থায়ী বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় হলেও তিনিও যাত্রাবাড়ীর একই এলাকায় থাকতেন।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ আরও জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।