ঈদ উল আযহায় চিরচেনা শহর অচেনা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন / ১০০০
ঈদ উল আযহায় চিরচেনা শহর অচেনা

নারায়ণগঞ্জে ঈদ উল আযহার ছুটিতে নতুন রুপে দেখা গেছে নারায়ণগঞ্জ শহরকে। শহরের রাস্তায় ছিলনা চিরচেনা যানজট। অল্প সময়েই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারছে নগরবাসী।

 

বৃহস্পতিবার (২৮ মে) শহরের চাষাঢ়া, দুই নং রেলগেট এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

এসময় শহরের রাস্তায় স্বাভাবিক সময়ের মত তীব্র যানজট ছিল না। আগে তীব্র যানজটের কারণে যে পথ যেতে আধা ঘণ্টা সময় লাগত সে পথ এখন পাঁচ মিনিটেই পাড়ি দিচ্ছে মানুষ।

 

ঈদের ছুটি চলমান থাকায় সড়কে দূর পাল্লার বাস চলতো দেখা যায়নি। ব্যাবসা প্রতিষ্ঠান ও গার্মেন্টস বন্ধ থাকায় ট্রাক চলাচলও কম সড়কে। ছুটি থাকায় সড়কে রিকশার পরিমানও কম।

 

এদিকো শহর ফাঁকা হওয়ায় রাস্তায় ঘুরতে দেখা গেছে নগরবাসীকে। অনেকে রাস্তায় হাঁটছেন অনেকে আবার রিক্সায় করে ঘুরছেন।

 

শহরের দেওভোগ এলাকার ইমরান জানান, ঈদের ছুটিতে শহর ফাঁকা। তাই রিকশা নিয়ে ঘুরতে বের হয়েছি। অন্যান্য সময়ে রাস্তায় তীব্র যানজট থাকে। যানজটের ভয়ে জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না।