
আড়াইহাজারে পাগলা মহিষের তাণ্ডব, আহত ১১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পাগলা মহিষের তাণ্ডবে অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩১ মে) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে।
আহতরা হলেন—বড়ইকান্দি গ্রামের রাজিব, বল্লভদী কান্দা এলাকার মাসুম, আলমগীর, দরিয়াবাদ এলাকার সাদমান, মেহেদী, শরিফ ও রাব্বি।
আহতদের মধ্যে জাকারিয়া, ইসমাইল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার উদয়দী এলাকায় গিয়ে তাণ্ডব শুরু করে। প্রথমে মহিষটি একটি শিশুকে আহত করে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান, হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকা থেকে ২৬ তারিখ হাট থেকে নিখোঁজ হয় একটি মহিষ। মহিষটি নোয়াপাড়া এলাকার আলী আকবরের খামারের।
এ ঘটনায় ১১ জন আহত হয়। পরে স্থানীয়রা মহিষটিকে জবাই করে গোশত বিক্রি করে টাকা মালিককে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মহিষটির মালিক বিষয়টিতে রাজি না হয়ে পাল্টা গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এত ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের হাজারো মানুষ।
মহিষটির মালিক আলী আকবর জানান, প্রায় তিন দিন আগে তার মহিষটি হারিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন মহিষটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। পরে স্থানীয়রা মহিষটিকে জবাই করে ফেলে।
এ ঘটনায় আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হচ্ছে।
আপনার মতামত লিখুন :