
বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার
নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় চিহ্নিত ভূমিদস্যু আউয়াল কে গ্রেফতার করেছে পুলিশ।তার গ্রেফতারের খবরে এলাকার নিরীহ ভুমি মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে দাবী করেছেন স্থানীয়রা।
বুধবার (৩ জুন)রাত ৯:০০ টার দিকে বন্দর রেললাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আউয়াল (৪৫) বেজেরগাও এলাকার মৃত: আব্দুল খালেকের পুত্র।তার বিরুদ্ধে ভাল জালিয়াতির মাধ্যমে এলাকার বহু মানুষের জমি দখল ও আত্নসাতের অভিযোগের পাশাপাশি আদালতে একাধিক মামলা চলমান।
মামলার বাদী আশ মাহামুদ জানান,বেজেরগাও মৌজায় জমির মুল মালিক মৃত: আম্বিয়া খাতুন।অসহায় ভুমিহীন হিসেবে আউয়ালের মেয়ে রোকসানাকে জমিতে থাকতে দেয়।কিন্তু চতুর প্রতারক আউয়াল তার মেয়ের সঙ্গে যোগসাজশ করে ওই জমি আত্নসাত করার উদ্দেশ্যে এনআইডি কার্ড ও ওয়ারিশ সনদ জাল করে ভুয়া দলিল করে। এ ঘটনায় গতবছর আদালতে ভুমি প্রতিরোধ আইনে সিআর মামলা করেন তিনি। পরবর্তীতে পিবিআই মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করলে আদালত আউয়ালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তাকে গ্রেফতার করায় পুলিশের সামনেই আউয়াল ও তার মেয়ে রোকসানা নানা রকম হুমকি দেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য বিউটি বেগম জানান,আউয়াল একজন চিহ্নিত ভূমিদস্যু।তার বিরুদ্ধে মৃত: নারীর জমি আত্নসাত সহ নানা রকম জালিয়াতির অভিযোগ রয়েছে।
বন্দর পুলিশ ফাড়ীর এসআই আব্দুল্লাহ আল মামুন জানান,আদালতের ইস্যুকৃত ওয়ারেন্ট বলে আউয়াল কে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল যথাসময়ে তাকে আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :