
বন্দরে প্রতিবেশির উপর নাসিক কর্মচারী হান্নান পরিবারের হামলা, মহিলাসহ আহত-৪
বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দম্পতিসহ ৩ জনকে বেধরক মারধর পূর্বক গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে হান্নানদের বিরুদ্ধে। রবিবার ২৮ জুন সকালে নাসিক ২৩ নং ওর্য়াডস্থ বন্দরের কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত হয়েছে দুলাল মিয়ার ছেলে তুহিন ইসলাম (৪০), তার স্ত্রী সফাহিমা আক্তার (৩৪)সহ ৩/৪ জন। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মহিলা ফাহিমা আক্তারকে মারধরের বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেধরক মারধর পূর্বক গুরুত্বর আহত করে পুনরায় গৃহবন্দী অবস্থায় রেখে নানাভাবে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।
সূত্র মতে, কদম রসুল কলেজ মাঠ এলাকার দুলাল মিয়ার ছেলে তুহিন ইসলাম, তার স্ত্রী ফাহিমা আক্তার নিজেদের বাড়িতে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে সিটি করপোরেশনে চাকরিজীবি মোঃ হান্নান মিয়ার প্রভাবে হান্নান মিয়া, তার পারভেজ, তামান্না আক্তার, রোজিয়া বেগমসহ ৪/৫ জন মিলে লাঠিসোটা, লোহার পাইপ নিয়ে অর্তকিত হামলা চালায়। সিটি করপোরেশনের চাকুরী করে হান্নান মিয়া। আর সেই প্রভাবে এলাকায় নিজেকে বিশাল মাপের মনে করে ধরাকে সরা ঞ্জান করে নিজেকে জাহির করে। প্রতিবেশী সিরাজ মিয়ার বাড়িতে তারা ভাড়া থাকলেও বাড়িওয়ালাকে হামলা চালাতে দ্বিধা করেনি। নিজে আইন জেনেও ১ টি ঘটনায় একাধিক অপরাধ করেছ। মতিন মিয়ার ছেলে হান্নান, পারভেজ, তামান্না, রোজিনারা বাড়িতে অর্তকিত হামলা চালায়। যে ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :