ফতুল্লা এনসিপির কমিটি গঠন : তরিকুল আহ্বায়ক, সদস্য সচিব মতিউর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা এনসিপির কমিটি গঠন : তরিকুল আহ্বায়ক, সদস্য সচিব মতিউর

ফতুল্লা এনসিপির কমিটি গঠন : তরিকুল আহ্বায়ক, সদস্য সচিব মতিউর

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার অধীনে ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে মো. তরিকুল ইসলামকে আহ্বায়ক এবং মতিউর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

 

দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার এবং সদস্য সচিব জোবায়ের হোসেন যৌথভাবে গত বুধবার (১ জুলাই) এই নতুন কমিটির অনুমোদন দেন।

 

ঘোষিত এই কমিটিতে আতিকুর রহমান মুন্না এবং মো. গোলাম রাব্বানীকে (মুন্না) সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

 

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জি. সিফাত হোসেন, ইঞ্জি. সৈকত দাস জয়, মো. আলী হায়দার, মো. হাসিবুল ফাহিম, রিনা আক্তার, মো. অপু, গাজী ইকবাল হোসেন বাদল, রিয়াদ হোসেন, মো. সোহেল দেওয়ান, মো. রেজাউল করিম রাজা, মো. মাকসুদুর রহমান, মো. রাজা মন্ডল, মাওলানা নজরুল ইসলাম এবং ফারুক সরদার বাবুল।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আমজাদ হোসেন ও আব্দুল্লাহ সাগরকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন—মো. আল আমিন, মো. মাহমুদুল হাসান খান, সাফরিদ আহমেদ, মো. আরমান হোসেন, তারিফুল ইসলাম, মোহাম্মদ তারেক আলী, মো. পারভেজ আহমেদ, মোহাম্মদ সিফাত উল্লাহ মাছুম, আব্দুল্লাহ হারুনুর রশিদ, মেহেদী হাসান, ইকবাল হোসেন, মশিউর রহমান ও মো. শাওনউল্লাহ মিরাজ হোসাইন।

 

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাবুদ্দীন শান্ত এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির রহমান ও ওসামা বিন তানভীর দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে—পারভেজ মিয়া, মো. রাইসুল ইসলাম, মো. মেহেদী হাসান, ফরহাদুর রহমান ফনিক্স, মো. শরীফ হোসেন, মো. জুয়েল, গাজী ইসমাত জাহান, মো. জামান মিয়া, মো. আপন, কামরুল হাসান, মুমিন আহম্মেদ ইমু, জিহাদ আহমেদ সাব্বির এবং মো: হাসান আলীকে। দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-আ-মাসানীকে।

 

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. মহিবুল্লাহ হাসিব, মো. জিসান, আফিফ আহমেদ আকাশ, মো. আরিফ হোসেন, মো. রাকিব মাসুদ, মো. রিয়াদ হোসেন, কামরুল হাসান, আল আমিন, মোহাম্মদ দ্বীন ইসলাম, মো. মোশারফ হোসেন ও মো. রাকিবুল হাসান প্রমুখ।