বন্দরের নবীগঞ্জ কবরস্থান মসজিদে চুরি: তার ও চেয়ারসহ হাতেনাতে আটক ২


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১০:২৭ অপরাহ্ন / ১০০০
বন্দরের নবীগঞ্জ কবরস্থান মসজিদে চুরি: তার ও চেয়ারসহ হাতেনাতে আটক ২

বন্দরের নবীগঞ্জ কবরস্থান মসজিদে চুরি: তার ও চেয়ারসহ হাতেনাতে আটক ২

 

বন্দরের নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থান মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মসজিদ থেকে বৈদ্যুতিক তার এবং চেয়ার চুরি করে পালানোর সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়,(শনিবার) নবীগঞ্জ কবরস্থান মসজিদে দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে তারা মসজিদের ফ্যান ও লাইটের বৈদ্যুতিক তার কেটে নেয় এবং ভেতরে থাকা চেয়ারসহ মূল্যবান সামগ্রী চুরি করে সটকে পড়ার চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তি ও আশেপাশের উৎসুক জনতা ধাওয়া করে ওই দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক তার এবং চেয়ার উদ্ধার করা হয়।

পবিত্র ধর্মীয় উপাসনালয় ও কবরস্থানের মসজিদে এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আটককৃতদের গণধোলাই শেষে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ইদানীং এলাকায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই চক্রের সাথে জড়িত বাকিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।