
বন্দরে অটো গ্যারেজে ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২
নারায়ণগঞ্জের বন্দরে আন্দিরপাড়ে একটি অটো রিক্সার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের আরো ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া বিভিচ কোম্পানীর ১২ ভোল্টের আরো ২০টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়। গত সোমবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার নাভানা এলাকায় অভিযান চালিয়ে ধৃত শাকিলের দোকান থেকে লুন্ঠিত ব্যাটারী জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকার কাউছার মিয়ার ভাড়াটিয়া ফরিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৩২) ও নারায়ণগঞ্জ সদর থানার মাহামুদপুর ভূঁইগর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে শাকিল (২৮)।
এ ব্যাপারে অটো গ্যারেজ মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(৭)২৬ ধারা- ৩৯৫/ ৩৯৭/ ৪১২/.পেনাল কোড- ১৮৬০। এর আগে গত বুধবার (১লা জুলাই) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সায়েরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো সিএনজি নামীয় অটো রিক্সার গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে। ধৃতদের মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করলে ধৃত ডাকাতরা ডাকাতি ঘটনা সত্যতা স্বিকার করে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জবানবন্দী প্রদান করে।
মামলার বাদিনী নিলুফা আক্তার গণমাধ্যমকে জানান, আমি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকার বাসিন্দা। আমি পেশায় অটো রিক্সা গ্যারেজ ব্যবসায়ী। নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ সাহেরা গার্ডেন সংলগ্ন আমার মালিকানাধীন মরিয়ম অটো, সিএনজি নামীয় অটো রিক্সা গ্যারেজে আছে। আমার উক্ত অটো রিক্সা গ্যারেজে বিভিন্ন লোকজন দৈনিক ভাড়া চুক্তিতে তাদের অটো রিক্সা রাখিয়া চার্জ দেয়। গত বুধবার (১ লা জুলাই) রাতের বেলায় আমার মালিকানাধীন সহ বিভিন্ন মালিকের মোট ৩২ টি অটো রিক্সা, মিশুক ইজিবাইক প্রতিদিনের ন্যায় চার্জে ছিল। একই তারিখ ভোর সাড়ে ৪টার সময় অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাত দল উল্লেখিত অটো গ্যারেজে মেইন গেইট খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে গ্যারেজ ম্যানেজার ফয়সাল (৩২) ও অটো রিক্সার মালিক সাইদুল ও আব্দুল হক আদুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে রশি হাত পা বেধে ফেলে।
আপনার মতামত লিখুন :