বন্দরে বিভিন্ন অভিযোগে ১১ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন / ১০০০
বন্দরে বিভিন্ন অভিযোগে ১১ জন গ্রেপ্তার

বন্দরে বিভিন্ন অভিযোগে ১১ জন গ্রেপ্তার

 

 

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ২২ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি রায়হান বেপারীকে(৩০) কুপিয়ে জখম করার মামলার এজাহারভূক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার র্কোটপাড়া এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে কেটু নাসির (৫২) ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২২)। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার র্কোটপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের বুধবার (১৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (১১ জুলাই) রাতে বন্দর থানার রাজবাড়ি বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত রোববার (১২ জুলাই) রাতে আহত রায়হান বেপারী মা রাবেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(৭)২৬।

মামলার আসামীরা হলো, বন্দর থানার রাজবাড়ি বালুর মাঠ এলাকার জালুর ছেলে যুবলীগ নেতা সায়েম, তারেক(২৫) নাইম(২৩), শামীম(২২) , আমিন(২২) মুন্না(২৬) কেটু নাসির(৫০), সাব্বির( ২৬) , সাইদুর(২৩), পারভেজকে(৩০) আসামী করা হয়।

আহত রায়হানের মা রাবেয়া বেগম জানান, তার ছেলে রায়হান বেপারি ২২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি। যুবলীগ নেতা সায়েম গংয়ের সাথে তার পূর্ব বিরোধ ছিল। শনিবার রাত ১১ টার দিকে রায়হানের সাথে সায়েম গংয়ের রাস্তায় দেখা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে রায়হানের ওপর হামলা চালায়। এ সময় তারা রায়হানকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে আহত করে এবং পিস্তল দিয়ে পিঠে একাধিক গুলি করে। এ সময় পরিবারের সদস্যরা রায়হানকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ মামলার এজাহাভূক্ত ২ আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

 

র‍্যাব-১১ অভিযানে বন্দরে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

বন্দরে র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব-১১ একটি টহল দল অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র‍্যাব-১১ বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে

বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল জেলার কাউনিয়া গ্রামের মৃত শাহজাহান সরকারের ছেলেমোঃ সুমন সরকার (৩৬),বরিশাল জেলার গৌরনদীর ঘোড়াকল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৮): ভোলা জেলার আলকিগ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আজিম (৩৫)। এ ব্যাপারে রেবের নায়ক সুবেদার ইমাম হোসেন বাদী হয়ে বন্দর থানা মামলা করেছেন। ধৃতদের উল্লেখিত মামলায় বুধবার (১৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমাম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ একটি বিশেষ টহল দল মঙ্গলবার রাতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‍্যাব-১১ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

বন্দরে ভাড়াটিয়া বাসায় চুরি মামলায় গ্রেপ্তার-৩

 

বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে টিপু সুলতান (৩০) একই এলাকার ইউনুস মিয়ার ছেলে আজিজুল হাকিম () ও সোনাকান্দা এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে মহসিন ওরফে মুইচ্ছা (৩৫)।

গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের বুধবার (১৫জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৭)২৬ নং চুরি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা হইতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে বন্দর এইচ এম সেন রোডস্থ আলম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ চুরির ঘটনাটি ঘটে।

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা হইতে গত মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোরের দল ভাড়াটিয়ার ঘরের দরজার তালা খুলে ভিতরে অনাধিকার প্রবেশ করে ৪টি ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ২.৫ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ৮ আনা ওজনের ১ জোড়া কানের দুল ও একই স্থানে রক্ষিত নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৪ কার্টন বেনসন সিগারেটসহ সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।