বন্দরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় শোভাযাত্রা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় শোভাযাত্রা

বন্দরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় শোভাযাত্রা

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ১৬ জুলাই বিকেলে সাবদি এলাকার শ্রী শ্রী রক্ষাকালী ও শিব মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে এই উৎসবমুখর শোভাযাত্রাটি বের করা হয়।

 

শোভাযাত্রাটি সাবদির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিঘলদী শ্রী শ্রী রক্ষাকালী ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশ নেন শত শত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশু। ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ সময় ভক্তদের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথটান ও শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, আরতি ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

বর্ণাঢ্য এই ধর্মীয় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, এমপি কন্যা শামসুন্নুর বাঁধন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের ধর্মীয় সংরক্ষণ সম্পাদক লিটন ঘোষ, সদস্য বকুল সাধু ও তারেক দাস এবং শ্রী শ্রী রক্ষাকালী ও লোকনাথ মন্দিরের সভাপতি বিধু হালদার।

 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন শ্রী শ্রী রক্ষাকালী ও শিব মন্দিরের ভারপ্রাপ্ত সেবাইত সিজার ঘোষাল শিপলু। অবর্ণনীয় উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এ বছরের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়।