ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন কেতাবনগর এলাকার জনৈক হক সাহেবের পরিত্যক্ত জায়গার সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের জাজিরা থানার কুন্ডেরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম আলিফ (২০) এবং নরসিংদীর বেলাবো থানার মরিচাকান্দি এলাকার মো. রিপনের ছেলে মো. শামীম (২৮)। তারা বর্তমানে ফতুল্লার কেতাবনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

 

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।