ফতুল্লার চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডে উচ্ছেদ, নতুন স্থানে স্থানান্তর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লার চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডে উচ্ছেদ, নতুন স্থানে স্থানান্তর

ফতুল্লার চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডে উচ্ছেদ, নতুন স্থানে স্থানান্তর

 

নারায়ণগঞ্জ শহরের প্রবেশপথ চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। একই সঙ্গে মাইক্রো স্ট্যান্ডটি নির্ধারিত নতুন স্থানে জেলা পরিষদ সংলগ্ন তল্লা রোডে স্থানান্তরের কার্যক্রম শুরু করা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার চাঁদমারি মাইক্রো স্ট্যান্ড ও জেলা পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, মিলিটারি এস্টেট অফিসার মেজর কামরুদ্দিন আহমেদ সুফি, র‍্যাব কমান্ডার মোহিত কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযান চলাকালে চাঁদমারি মাইক্রো স্ট্যান্ডের চারপাশের বাউন্ডারি ও অফিস কক্ষ ভেঙে অপসারণ করা হয়। পরে এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়।

 

উচ্ছেদ অভিযান শুরু হলে মাইক্রো স্ট্যান্ডের শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ ও র‍্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়।

 

অভিযান চলাকালে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।