ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও

ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে সদরে বাগডুমারী খাল পরিষ্কারে ডিসি-ইউএনও

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন অংশ নেন।

অভিযানের আওতায় বাগডোমারী খাল, সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও সাতটি ইউনিয়ন পরিষদে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে লিংক রোডের শহীদ রিযা গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় পরিচ্ছন্নতা অ*ভিযান শেষে বৃক্ষরোপণ করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরির আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রয়োজন। ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।