
ফতুল্লায় আওয়ামীলীগের ব্যানারে মিছিল, গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মোঃ আরিফ (৩৮) এবং মারুফ মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় আওয়ামীলীগ সংগঠনের পক্ষে ঝটিকা মিছিল বের করা হয়।
এ ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং অভিযান চালিয়ে উক্ত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :