
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত, ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে শনিবার (২০ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. কামাল হোসেন (৪৩), মো. অনিক (২৬), শাওন (২১), হামিদুল (৫২), খোকা (৪৩), রনি (২৬), নাজিম উদ্দিন (৩৪), মোহাম্মদ আলী (২০), কামরুল (৩৮), ইয়াকুব (৪০), পরান (২৬), আল আমিন (২৪), নয়ন (২৯), হৃদয় (৩০), মো. শাহ জালাল (৪৫), মো. সুমন (৩৫), মোজাম্মেল (২৭), মো. অভি (২৪) ও মনির হোসেন (৩৭)।
এ ছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে তানিয়া বেগম এবং আগের একটি চুরি মামলায় রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ২১ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :