বার্ষিক ১৫ লাখ মেট্রিক টনের দিগুন মজুদ আছে : বন্দরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৯:১২ অপরাহ্ন / ১০০০
বার্ষিক ১৫ লাখ মেট্রিক টনের দিগুন মজুদ আছে : বন্দরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

বার্ষিক ১৫ লাখ মেট্রিক টনের দিগুন মজুদ আছে : বন্দরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

 

 

দেশে খাদ্যের সংকট নেই কেউ কারচুপি করলে সেন্টিকেট করলে ছাড় দেওয়া হবে না। সে যে হোক যদি কোন দলের হোক জনস্বার্থে সরকার কাজ করছে সেন্টিকেট ভাঙতে হবে যারা করেন এখনো সময় আছে সাবধান হয়ে যান উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন দেশে বর্তমানে বার্ষিক ১৫ লাখ মেট্টিক টন খাদ্য চাহিদার বিপরীতে তার প্রায় দ্বিগুণ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যাপ্ত খাদ্য মজুদ করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে সাধারণ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, হান্নান সরকার, নাজমুল হক রানা, সোহেল খান বাবু, সুলতান আহমদ, আমিরুল ইসলাম বাবু, মনির হোসেন, কাইয়ুম, মোস্তাকুর রহমান মোস্তাক, পাপ্পু আহমেদ, হুমায়ন কবির, নাজির আহমেদ প্রমুখ।

খাদ্যমন্ত্রী আরও বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে বর্তমান সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না। খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, বন্দর থানার ওসি মোঃ জামাল উদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমানসহ খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন।